সংসদ নির্বাচন ২০২৬

প্রধান খবর

  • সংসদ নির্বাচন ২০২৬: সকল আসনের প্রার্থী তালিকা

    বাংলাদেশে ২০২৬ সালের সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহস্রাধিক প্রার্থী। বিবিসি বাংলার ইন্টারঅ্যাকটিভ ম্যাপে দেখে নিন সারা দেশের প্রতিটি আসনে প্রার্থীর নাম, দল এবং প্রতীক। বাংলাদেশের মানচিত্রের পাশাপাশি প্রতিটি বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রাম জেলার আসনগুলোর মানচিত্রও আলাদাভাবে রয়েছে।

  • সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন?

    নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা এবং এই সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আইনী জটিলতা তৈরি হবে কিনা, এমন প্রশ্ন সামনে এনেছেন অনেকে। সংবিধান সংস্কার পরিষদ কেন প্রয়োজন, কারা থাকছেন এই পরিষদে, আর সরকারের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি ঘিরেও বিতর্ক কেন?

  • 'হ্যাঁ' জয়ী হলে কি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, গণভোটে 'না' জয়ী হলে কী হবে?

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ জানিয়েছেন, এবারের গণভোটটি হবে মূলত সাংবিধানিক গণভোট। অর্থাৎ জুলাই সনদে অনেকগুলো সংস্কার প্রস্তাব থাকলেও, গণভোট হবে কেবল সংবিধান সংস্কার সম্পর্কিত ৩০টি প্রস্তাব নিয়ে।

  • নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে

    নির্বাচন কমিশন ১২ই ফেব্রুয়ারিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহণের দিন ��ার্য করে তফসিল ঘোষণা করেছিল গত ১১ই ডিসেম্বর। এরপর থেকে সরকার ও নির্বাচন কমিশন ধারবাহিকভাবে নির্বাচন আয়োজনের নানা পদক্ষেপ নিয়ে আসছে। তারপরেও অনেকে প্রশ্ন করছন 'নির্বাচন কি আসলেই হবে?' এর কারণ কী?

  • ফেব্রুয়ারির ১২ তারিখে জাতীয় নির্বাচন ও গণভোট, যা যা আছে তফসিলে

    গণঅভ্যুত্থানের পর নির্বাচন নিয়ে নানা প্রশ্ন, শঙ্কা ও অনিশ্চয়তা যখন দানা বেঁধেছিল তখন এই নির্বাচনের তফসিল ঘোষণা হলো। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি এই নির্বাচনে ইসির সামনে নানা চ্যালেঞ্জের কথাও যেমন উল্লেখ করেছেন, তেমনি এটিও বলেছেন যে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

বিশেষ প্রতিবেদন

  • গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?

    ভোটারদের অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, দুটি ব্যালটের দুটিতেই কি ভোট দেওয়ার বাধ্যবাধকতা আছে কি না। কেউ দুটির মধ্যে একটি ব্যালটে ভোট দিতে চাইলে সেই সুযোগ থাকবে কি-না বা সেটি গ্রহণযোগ্য হবে কি না।

  • টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

    উদারপন্থি থেকে বামপন্থি, কিংবা স্বতন্ত্র – নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পরার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক। কেবল পোশাকই না, ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা। আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থি রাজনৈতিক দলের কেউই।

  • ভোটের ছুটিতে কি ��ুরতে যেতে মানা?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটিতে মানুষের চলাচল কিংবা ভ্রমণের ক্ষেত্রে নির্বাচনী আইনে কী বিধিনিষেধ বা বাধ্যবাধকতা রয়েছে? এসময় কি ঘুরতে যাওয়া যাবে? নির্বাচনে ভোটার উপস্থিতিতেই বা এর কেমন প্রভাব পড়বে।

  • বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচনের ফলাফল এক নজরে

    ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি দেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত প্রায় ৩৫ বছরে নানা ঘটনাবলীর মধ্য দিয়ে দেশে অনুষ্ঠিত হয়েছে আরো সাতটি জাতীয় নির্বাচন। চলুন এক নজরে দেখে নিই সেসব নির্বাচনের ফলাফলসমূহ...

  • আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে?

    বাংলাদেশে পর পর তিনটি সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। এর মধ্যে ২০১৪ আর ২০২৪ সালে নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ না নেয়ায় এগুলো একতরফা নির্বাচন বলা হয়। আর আঠারো নির্বাচনকে সমালোচকরা বলেন থাকেন রাতের ভোট। আসন্ন নির্বাচনেও সব দলের অংশগ্রহণে হচ্ছে না।

ভিডিও

সরেজমিন

অন্যান্য খবর